1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

গাইবান্ধার হরিপুর-চিলমারী তিস্তা সেতুর অদূরেই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন হুমকিতে সেতু ‎

  • আপডেট হয়েছে : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ উদ্বোধনের আগেই গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর-চিলমারী তিস্তা সেতুটি হুমকির মুখে পড়ছে। সেতুর মাত্র ৪-৫’শ মিটার পূর্বে চর হরিপুর এলাকায় নদী থেকে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু তোলার ফলে হুমকির সৃষ্টি হয়েছে। হরিপুর গ্রামের ইসমাইল পাগলা ওরফে নুর ইসলামের ছেলে গ্রাম পুলিশ মোজাহারের নেতৃত্বে জাহাঙ্গীর, সাইদুল, রেজাউল, ফারুক, ফুল মিয়া দীর্ঘদিন যাবত বালু তুলে জমজমাট ব্যবসা করছেন। চর এলাকা ও মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় তাদের জমজমাট বালুর ব্যবসায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না। তদুপরি তাদের অবৈধ বালু উত্তোলন ও ব্যবসায় সহযোগিতা করে থাকেন হরিপুর ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম।

‎ইতিপূর্বে সুন্দরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সুন্দরগঞ্জ থানা পুলিশ ড্রেজার উচ্ছেদ করতে গিয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের তোপের মুখে ফিরে আসতে বাধ্য হন। গত ৫ জুলাই চিলমারীর নৌ পুলিশ ড্রেজার বন্ধ করতে গিয়ে একজনকে আটক করে। কিন্তু সংঘবদ্ধ বালু উত্তোলনকারী ও তাদের মাস্তান বাহিনী নৌ পুলিশের ওপর হামলা করে আসামীকে ছিনিয়ে নেয়। এ সংক্রান্ত নিয়মিত মামলা হয়। আসামীরা জামিনে বেরিয়ে পুনরায় ড্রেজার চালু করে বালু উত্তোলন শুরু করে। বালু ব্যবসায়ীরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পায় না। নাম প্রকাশ না করার শর্তে এলাকার কলেজ পড়ুয়া কয়েকজন শিার্থী বলেন, দীর্ঘদিন থেকে এখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। তবে কারা বালু উত্তোলন করছে, তা জানি না। কিছুদিন আগে বালু তোলা নিয়ে প্রশাসনের সাথে গোলমালও হয়েছে। এতে কয়েকদিন বন্ধ থাকলেও আবার বালু তোলা হচ্ছে।

‎বালু তোলা নিয়ে হরিপুর ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম বলেন, নদীতে পাবলিকলি কেউ বালু তুলছে না, কেউ বালুর ব্যবসা করছে না। সরকারিভাবে এলজিইডি হয়তো বালু তুলতে পারে।

‎আগামী ২৫ আগস্ট হরিপুর-চিলমারী তিস্তা সেতু উদ্বোধনের কথা রয়েছে। তার আগেই সেতুর অদূরে ড্রেজার মেশিন বালু তোলায় সেতুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ  করেছেন সচেতন মহল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!