1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

গাইবান্ধায় রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গাইবান্ধায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু’র নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ শে আগস্ট) সকাল ১১ থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের নতুন বাজার থেকে শুরু করে দাস বেকারির মোড়, নিউমার্কেট, ১নং ট্রাফিক মোড় হয়ে হকার্স মার্কেট, কাচারী বাজার বকুলতলা এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।

এসময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হানিফ বেলাল, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, কামাল আহম্মেদ, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা, সদর মহিলা দলের নেত্রী মনি আক্তার, জেলা জাসাসের সদস্য সচিব ওয়াহিদ খান সুজন, সদর জাসাসের সভাপতি দেওয়ান মানিকসহ জেলা ও সদর উপজেলার নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়াও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবী উত্থাপন করেছেন।

সেই দাবী সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবী সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে। তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!