1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

গাইবান্ধায় প্রগতি লেখক সংঘের জেলা সম্মেলন

  • আপডেট হয়েছে : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ দীপ্ত রৌদ্র তেজে, প্রতিবাদে দাঁড়াও নিজে স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ গাইবান্ধা জেলা শাখার দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে সম্মেলন থেকে সকল অন্যায় অবিচার ভেদবুদ্ধি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার অঙ্গীকার ঘোষণা করা হয়।

এদিন সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় সভাপতি বরেণ্য কবি গবেষক ড. গোলাম কিবরিয়া পিনু। উদ্বোধনী বক্তব্যে তিনি তরুণ লেখকদের প্রতি সমাজের বৈষম্য ও অসঙ্গতিগুলো তাদের লেখনীতে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, প্রগতি লেখক সংঘের মূল ল্য হলো প্রগতিশীল চিন্তা ও সাহিত্য চর্চার মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনা।

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা শাখার সভাপতি দেবাশীষ দাশ দেবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক গোলাম রব্বানী মুসা। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক মাজহার-উল মান্নান, প্রবীণ রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপ, ক্রীড়া সংগঠক ও পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল, বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন ইউসুফ, গাইবান্ধা প্রেস কাবের সভাপতি কবি অমিতাভ দাশ হিমুন, কবি মমতাজ বেগম রেখা, ব্যবসায়ী-সমাজসেবক আকতার আমিন বাবলা, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, লেখক মারুফ আকতার, সাহিত্য ও সংস্কৃতিকর্মী আব্দুল্লাহ আদিল নান্নু, ওলিউল ইসলাম বাদল, শাহ আলম বাবলু, মোহাম্মদ আমিন, অ্যাড. কাশেম ইয়াসবী, মোদাচ্ছেরুজ্জামান মিলু, কঙ্কন সরকার ও মানিক বাহার প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রগতিশীল আন্দোলনকে বেগবান করতে লেখক ও সাহিত্যিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

আলোচনা পর্ব শেষে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশিত হয়। এতে অংশ নেন মাহমুদ সাগর মহব্বত, চুনি ইসলাম, রণজিৎ সরকার, সোমা সেন, রোজাইনা আকতার ও মেঘলীনা দ্যুতি। অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিককর্মী শিরিন আকতার।

এরপর সাংগঠনিক অধিবেশনে সংঘের জেলা কমিটির সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন তার প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ প্রতিভা সরকার ববি আয়-ব্যয়ের হিসাব উপত্থাপন করেন। পরে সদস্যরা মুক্ত আলোচনায় অংশ নেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে কবি দেবাশীষ দাশ দেবুকে সভাপতি ও রজতকান্তি বর্মনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!