1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

গাইবান্ধায় পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বিনামূল্যে গাছের চারা বিতরণ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গাছের চারা বিতরণ করেছে বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি সংগঠন। জার্মানির দাতা সংস্থা জিআইজেড-এর অর্থায়নে রোববার (২৪ আগস্ট) দুপুরে ২’শ ফলদ, বনজ ও ঔষধিীগাছের চারা বিতরণ করা হয়।
উপজেলার বল্লমঝাড় আমিনিয়া দাখিল মাদরাসা, মন্দুয়ার গুচ্ছগ্রাম সরকারি প্রথামিক বিদ্যালয়, দক্ষিণ মন্দুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কাজলঢোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়েনপুর আদর্শ কলেজ ও ডোলের মোড় এতিম খানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এসব চারা বিতরণ ও রোপণ করা হয়।
এসময় বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ, নির্বাহী সদস্য মনিরুজ্জামান পার্থ, সদস্য মশিউর রহমান, দেলওয়ার রহমান, শান্ত মিয়া, সিহাব হাসান রিফাত, বিথী সরকার ও সোহাগ সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধিসহ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। এরআগে, চরাঞ্চল ও পৌরশহরসহ আরো বিভিন্ন স্থানে ২’শ চারা রোপণ করা হয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!