1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের কবরে পুস্পমাল্য অর্পণ এবং পরিবার-যোদ্ধাদের সংবর্ধনা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় শহরের পৌরপার্কে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচীর সূচনা করা হয়।

প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এরপর একেএকে পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা ও পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম। পরে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী ও সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এদিন সকাল ১০টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে; জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জুলাইয়ের চেতনায় নানা শ্লোগানসহ ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে একটি বিশাল রিক্সা র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার সাব্বির আহমেদ প্রমুখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল দিনটি উপলক্ষে পৃথক পৃথক সময়ে জেলা শহরে মিছিল বের করে। পরে সংগঠনগুলো আলাদা আলাদা ভাবে নানা কর্মসূচী পালন করে।

এসব কর্মসূচীতে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল অধ্যায়। এই অভ্যুত্থানের মাধ্যমে ১৫ বছরের স্বৈরাচারী দুঃশাসনের অবসান ঘটে এবং স্বাধীনতার চেতনায় জনগণ ফিরে পায় নতুন উদ্দীপনা ও আশাবাদ।

বক্তারা আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের নৈতিক দায়িত্ব।

 

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!