1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

হেলাল কান্ডের শেষ কোথায়..? পুনরায় চাঁদাবাজির নাটক সাজানোর অপচেষ্টা এবার এক শিক্ষকের বিরুদ্ধে!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

মোঃফেরদাউছ মিয়া,পলাশবাড়ী,গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে উপসহকারী প্রকৌশলী ও স্বঘোষিত ঠিকাদার হেলালুর রহমান হেলালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন নয়। এর আগেও সরকারি ভবন নির্মাণে অনিয়ম, নিম্নমানের কাজ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে তিনি বারবার আলোচিত হয়েছেন। এলাকাবাসী তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে, হেলাল একাধিকবার ভিন্ন কৌশলে পাল্টা নাটক সাজিয়ে প্রতিবাদকারীদের দমন করার অপচেষ্টা চালান।

এরই ধারাবাহিকতায়, কয়েকদিন পূর্বে স্থানীয় জনগণের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের হয়রানির চেষ্টা করেছিলেন। কিন্তু তদন্তে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়। জনমনে স্বস্তি ফিরলেও, থেমে থাকেননি হেলাল।

সর্বশেষ ঘটনায়, হেলাল এবার গাইবান্ধা জেলা থেকে ভাড়ায় কিছু সাংবাদিক এবং কথিত এক “ভুয়া ঠিকাদার” এনে নতুন একটি নাটক সাজিয়েছেন। অভিযোগ করা হয়েছে, পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নাকি চাঁদা দাবি করেছেন।

স্থানীয়দের দাবি, এটি হেলালের পূর্বপরিকল্পিত অপচেষ্টা, যাতে করে দুর্নীতি ও অনিয়মের সত্যতা ধামাচাপা দেওয়া যায় এবং প্রতিবাদী কণ্ঠগুলোকে ভয় দেখিয়ে চুপ করানো যায়।

এ বিষয়ে উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ ও জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। জনসচেতন মহল মনে করছেন, হেলালের কার্যকলাপ এখনই রোধ করা না গেলে ভবিষ্যতে আরও বড় ধরনের হয়রানি ও প্রশাসনিক বিভ্রান্তি তৈরি হতে পারে।

জনগণের স্বার্থে, পলাশবাড়ীর শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে দুর্নীতিমুক্ত রাখতে দায়ী ব্যক্তিদের দ্রুত জবাবদিহির আওতায় আনা অত্যন্ত জরুরি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!