1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

হরিপুর-চিলমারী তিস্তা সেতুটি বীর মুক্তিযোদ্ধা শরিতুল্যাহ মাস্টারের নামে নামকরণের দাবীতে নদী পাড়ে মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর-চিলমারী তিস্তা সেতুটি বীর মুক্তিযোদ্ধা শরিতুল্যাহ মাস্টারের নামে নামকরণের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা ব্রীজ পয়েন্টে মানববন্ধনে স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নামকরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামীম মন্ডল, সদস্য সচিব শাহীন মিয়া, মুখপাত্র আমিন হোসেন, সুন্দরগঞ্জ উপজেলা ছাত্র সমন্বয়ক নুর আলম মিয়া নুর, এনসিপির যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, অধ্যাপক শরিফুল ইসলাম, সমাজসেবক বাদল খান, সমাজসেবক নুরে আলম সিদ্দিক ও বাদশা মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এবং কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্যবর্তী তিস্তা নদীর ওপর নির্মিত এ সেতুটি বাস্তবায়নের জন্য ১৯৯৫ সাল থেকে শরিতুল্যাহ মাস্টার নিরলসভাবে কাজ করে গেছেন। উপহাস ও নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি তিন দশক ধরে আন্দোলন চালিয়ে যান। মানুষের দুর্ভোগ লাঘবে তাঁর এই প্রচেষ্টা আজ সফল হয়েছে। তারা আরও বলেন, সেতুটি নির্মিত হওয়ার আগে তিস্তা নদী পারাপারে স্থানীয় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। এই বাস্তবতা উপলব্ধি করে শরিতুল্যাহ মাস্টার ‘তিস্তা সেতু বাস্তবায়ন কমিটি’ গঠন করেন এবং জনসাধারণের কাছে সেতুর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর নেতৃত্ব, প্রচেষ্টা এবং জনগণের সাড়া মিলিয়ে অবশেষে সেতু বাস্তবায়িত হয়। এটি শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, বরং এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা বলেন, এই সেতু কেবল একটি অবকাঠামো নয়; এটি শরিতুল্যাহ মাস্টারের তিন দশকের স্বপ্ন, আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীক। তার স্মৃতিকে সম্মান জানাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার অবদান তুলে ধরতে সেতুটির নামকরণ ‘শরিতুল্যাহ মাস্টার তিস্তা সেতু’ করার জোর দাবী জানান তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!