1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

স্বৈরাচার সরকারকে হঠাতে বেশি প্রাণ দিতে হয়েছে ইসলামপন্থীদের-সুন্দরগঞ্জে আল্লামা মামুনুল হক

  • আপডেট হয়েছে : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সবচেয়ে বেশি প্রাণ দিতে হয়েছে ইসলামপন্থীদের। ২০২১ সালে শেখ হাসিনা নরেন্দ্র মুদিকে বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশকে ভারতে একটি অঙ্গরাজ্যে পরিনত করার নীল নকশা তৈরির চেষ্টা করেছিল। এ দেশের আলেম সমাজের বুকের তাজা রক্ত দিয়ে তা প্রতিহত করেছে। ২০১৩ সালের ৫ আগষ্ট শাপলা চত্বর রক্তে রঞ্জিত হয়েছিল আলেম সমাজের বুকের তাজা রক্তে। এদেশের ছাত্র সমাজ যখন বৈষম্যহীন দেশ গঠন এবং কোটা আন্দোলনের নামে মাঠে নেমেছিল, শেখ হাসিনা সরকার তখন ছাত্রদেরকে রাজাকার বলে গালিদেন। স্বৈরাচার সরকার মেগা প্রকল্পের নামে মেগা দূর্ণীতি করে কোটি কোটি টাকা আত্বসাৎ করে বিদেশে পাচার করেছেন। এদেশের অর্থনীতির চাকা অন্য দেশের হাতে তুলে দিয়েছিলেন স্বৈরাচার সরকার। শাপলা চত্বরের গণহত্যা, পিলখানা গণহত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠা আন্দোলনে গণজারণ সৃষ্টির লক্ষ্যে শনিবার (১৯ জুলাই) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

বাংলাদেশ খেলাফত মসলিস সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি মাহমুদ আল মামুনের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মসলিসের মহাসচিব মাও. জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. এনামুল হক মুসা, কেন্দ্রীয় নিবার্হী সদস্য মাও.  রেজাউল করিম।

বাংলাদেশ খেলাফত মজলিস সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মুহিববুল্লাহ মুত্তালিবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা হাফেজ মাও. মানসুরুর রহমান খাাঁন, সভাপতি মুফতি ইউসুফ কাসেমী, সাধারন সম্পাদক মাও. শাহ আলম ফয়েজী প্রমুখ।

আল্লামা মামুনুল হক ড. ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, আপনি অল্প দিনের মেহমান। আপনার দায়িত্ব একটি সুষ্ঠু ও শান্তিপ্রিয় নির্বাচন দেয়া। এদেশের মানুষ যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন। আপনার খন্ডকালিন সরকার পশ্চিমা দেশের বেহায়াপনা এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে আপনাদের পরিনতি ভাল হবে না। পরে তিনি ত্রোয়দশ সংসদ নিবাচনের জন্য গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি মাহমুদ আল মামুনের নামসহ গাইবান্ধার ৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!