1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

সুন্দরগঞ্জে ডিলার নিয়োগে অনিয়ম-দূর্ণীতির অভিযোগে বিক্ষোভ

  • আপডেট হয়েছে : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগের লটারিতে অনিয়ম-দূর্ণীতির অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা মসজিদ মোড়ে সমাবেশ করে।

এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান মো. ইফতেখার হোসেন পপেল, পৌর যুবদল আহবায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীগণ।

বক্তারা বলেন, প্রশাসন ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে লটারির মাধ্যমে যাদের দোকানঘর নেই, ব্যাংক সার্টিফিকেট নেই তাদেরকে ডিলার নিয়োগ দিয়েছেন।

এরআগে, গত মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে লটারি মাধ্যমে উপজেলা প্রশাসন ৪২ জন খাদ্যবান্ধব এবং ৬ জন ওএমএস ডিলার নিয়োগ দেন।

জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় ৪৮জন ডিলার নিয়োগের বিপরীতে ২৩২টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই করে ৬৩টি আবেদন বাতিল হয়। পরে বৈধ আবেদন সমূহের মধ্যে লাটারি অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তা আলা উদ্দিন বসুনিয়া বলেন, ডিলার নিয়োগে কোনো প্রকার অনিয়ম হয়নি। স্বচ্ছতার ভিত্তিত্বে ডিলার নিয়োগ হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!