1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

সুন্দরগঞ্জে গৃহবধূ হত্যা মামলার ৫ আসামী ঢাকা থেকে গ্রেফতার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক গৃহবধূ হত্যা মামলার এজাহার নামীয় পলাতক ৫ আসামীকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এরআগে বুধবার রাত ৯টার দিকে ঢাকার আশুলিয়া থানার নিশ্চিতপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুরের কছিমবাজার এলাকার মতলব মিয়ার ছেলে সাত্তার আলী (৩৫) ও আক্তারুল মিয়া (৩২) ও তার স্ত্রী মনি বেগম (৩০), মৃত হেলাল উদ্দিনের ছেলে মতলব আলী (৬৫) ও তার স্ত্রী লতিফুল বেগম (৫৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার ১নং আসামী লতিফ মিয়ার সাথে নিহত গৃহবধূর ১১ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকেই তার পরিবার ওই গৃহবধূকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। এরই একপর্যায়ে গত ১০ জুন সকাল ৯টার দিকে আসামী লতিফ মিয়ার ওই গৃহবধূকে হাত পা বেঁধে দা দিয়ে গলার পার্শ্বে কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পরদিন ১১ জুন গৃহবধূর বোন বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই আসামীরা আত্মগোপনে ছিলেন।

এরই ধারাবাহিকতায় বুধবার (২ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সদর কোম্পানী রংপুর ও র‌্যাব-৪ সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি যৌথদল অভিযান পরিচালনা করে ঢাকার আশুলিয়া থানার নিশ্চিতপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তী কার্যক্রমের জন্য আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!