1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

সাদুল্লাপুরে ২২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুরে ২২০ পিস ইয়াবাসহ মাদক কারকারী আব্দুর রাজ্জাক শেখকে (৪৭) গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজিবাড়ী সন্তোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক শেখ ওই এলাকার মৃত আজিজার রহমান শেখের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজিবাড়ী সন্তোলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় আব্দুর রাজ্জাকের বাড়ির নিজ শয়ন ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ২২০ পিস ইয়াবা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের উপপরিচালক শাহ্ নেওয়াজ বলেন, আব্দুর রাজ্জাক শেখ একজন চিহ্নিত মাদক কারবারী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!