1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

সাদুল্লাপুরে স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল স্বামীর

  • আপডেট হয়েছে : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হৃদয় মিয়া (২৫) নামের এক যুবক তার স্ত্রী রিয়া মনি খাতুনকে (২১) তালাক দিয়ে ২৫ কেজি গরুর দুধ দিয়ে গোসল করে স্বস্তির কথা জানিয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের জমিদার বাজারে দুধ দিয়ে গোসল করেন ওই যুবক।

স্থানীয়রা জানায়, হৃদয় মিয়া এক বছর আগে একই গ্রামের রিয়া মনিকে দুই লাখ ৮৫ হাজার টাকা দেনমোহর সাপেে বিয়ে করেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলতে থাকে। এরই একপর্যায়ে বৃহস্পতিবার উভয়পরে সম্মতিতে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে।

এ সময় মোহরানার সব টাকা বুঝিয়ে দেওয়া হয় মেয়ের অভিভাবকে। এই স্ত্রীকে তালাক দেওয়ার আনন্দে শুক্রবার স্থানীয় জমিদার বাজারে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয় মিয়া। এ সময় গ্রাম্য গান-গীত গেয়ে মহা আয়োজনে হৃদয়কে গোসল করিয়ে তৃপ্তির স্বাদ গ্রহণ করেন স্বজনরা। তখন উৎসুক জনতার ঢল নামে। এর ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে হৃদয় মিয়া বলেন, রিয়া মনিকে বিয়ে করার পর থেকে সংসারে নানান অশান্তি হচ্ছিল। তাকে নিয়ে কখনও প্রশান্তি মিলেনি। অনেক কষ্ট মুখ বুজে সহ্য করার একপর্যায়ে রিয়া মনিকে তালাক দিয়ে অনেকটা স্বস্তি ফিরেছে মনে। এই আনন্দে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছি।

সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন পরিষদের  আব্দুর রহমান বলেন, ওই স্থানে দুধ দিয়ে গোসল করার ঘটনাটি লোকমুখে শুনেছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!