1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

সাদুল্লাপুরে ভাই-ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা খুন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বসতভিটা নিয়ে বিরোধের জের ধরে জাই-আড়িজাগের ধারালো আস্ত্রের আঘাতে আদা চন্দ্র দাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের রণলিয়া গ্রামের রায়পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আদা চান্দ্র দাস ওই গ্রামের কার্ত্তিক চন্দ্র দাস ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বসতভিটার সীমানা নির্ধারণ নিয়ে বড় ভাই নৃপেন চন্দ্র দাসের সাথে আদা চন্দ্র দাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (৩ জুলাই) নৃপেন চন্দ্র দাস এই বসতভিটায় আদা চন্দ্র দাসের বাড়ির সীমানা ঘেষে একটি টয়লেট নির্মাণ কাজ শুরু করেন। এসময় আদা চন্দ্র দাস বাধা দেয়। এতে দুই ভাইয়ের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়।

সূত্রটি আরও জানায়, শুক্রবার দুপুরে আদা চন্দ্র দাস বাড়ির সামনে ছাগল চড়াতে যায়। সুযোগবুঝে নৃপেন চন্দ্র দাস ও তার দুই ছেলে শঙ্খরাজ দাস এবং সত্যন্দ্রনাথ দাস তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী ভাবে কোপাতে শুরু করে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে চলে আসলে তারা পালিয়ে যায়। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আদা চন্দ্র দাসের স্ত্রী ঝলমলি দাস বলেন, আমার স্বামীকে তার ভাই-ভাতিজারা পরিকল্পিত ভাবে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাধানাথের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। খানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!