1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সাঘাটা থানায় হামলাকারী সিজুর মৃত্যুর তদন্ত শুরু : ৫ দিনের মধ্যে প্রতিবেদন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাঘাটা থানায় পুলিশ সদস্যদের ওপর হামলাকারী সিজু মিয়ার মৃত্যুর ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে তদন্ত কমিটির প্রধান রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণই আমাদের মূল লক্ষ্য।’

তিনি জানান, ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

এসময় রংপুর রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রুনা লায়না, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম ও গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; পুলিশের ভাষ্য গত ২৪ জুলাই রাতে সাঘাটা থানায় অভিযোগ করতে এসে কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশের এক কনস্টেবলের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন সিজু মিয়া। পুলিশের অন্য সদস্যরা বাধা দিলে এক এএসআইকে ছুরিকাঘাত করে পালিয়ে পাশের পুকুরে ঝাঁপ দেন তিনি। পরদিন ২৫ জুলাই সকালে ওই পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সন্ধ্যায় লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে রাত ১ টার দিকে সিজুর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে। পরে ২৬ জুলাই তাঁকে দাফন সম্পন্ন করা হয়। তবে সিজুকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবী করেছেন তার পরিবারের সদস্যরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!