1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

সাঘাটায় সিজু ‘হত্যা’র বিচারের দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাঘাটায় পুকুর থেকে উদ্ধার হওয়া সিজু মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যুকে ‘পুলিশ কর্তৃক হত্যা’ দাবী করে বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ জুলাই) সকালে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ‘সচেতন নাগরিক’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাঘাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এনামুল হক সরকার, সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইফতিয়ার আহমেদ সুজন, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাজেদুর রহমান ও ইসলামী আন্দোলন সাঘাটা উপজেলা শাখার সেক্রেটারি মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গোলাম রব্বানী।

বক্তারা অভিযোগ করেন, সিজু মিয়াকে পরিকল্পিতভাবে থানায় এনে পিটিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রাখা হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এরআগে গত শনিবার বিকালে সিজু হত্যার বিচার দাবীতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে নিহতের স্বজন ও এলাকাবাসী। গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে এসে সিজু হত্যার সঠিক তদন্ত করে বিচারের আশ্বাস দিলে এরপর বিক্ষুদ্ধ জনতা পুলিশ সুপারের কার্যালয় থেকে সরে যান।

উল্লেখ্য; গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন আলীকে ছুরিকাঘাত করে পুকুরে ঝাঁপ দেন সিজু মিয়া-এমনটি দাবী করে পুলিশ। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুর থেকে কচুরিপানার ভেতর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় পরদিন শনিবার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়-পুলিশের সহযোগিতায় পুকুরেই সিজু মিয়াকে ঘিরে পিটানো হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!