1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

সাঘাটায় শশুরের বিরুদ্ধে পুত্রবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা অতঃপর শশুর গ্রেফতার

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাদল মিয়া (৪৮) তার একমাত্র পুত্রবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের। অতঃপর শশুর বাদল মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের মোংল পাড়া গ্রামের মৃত সামাদ ঘোসের ছেলে বাদল মিয়া তার একমাত্র ছেলে খলিলুর রহমান ওরফে রকি বাজিতনগর বাজারে আপ্যায়ন বেকারীতে কাজ করেন। সেখানে অতিরিক্ত কাজের চাপে প্রতিমাসে কয়েকদিন তাকে নাইট ডিউটি করতে হয়। রকির এমন কর্মব্যস্থতার সুযোগ বুঝে তার পিতা বাদল মিয়া পুত্রবধূর প্রতি কু-নজর দিতে থাকে।

এরই ধারাবাহিকতায় গত ৪ জুন রাতে রকি মিয়া ডিউটিতে থাকায় শ্বশুর বাদল মিয়া রহস্যজনক কারণে নিজের রুমে বিদ্যুতের সংযোগ থাকলেও পুত্রবধূর রুমে মোবাইল ফোন চার্জে দিয়ে ঘরের মধ্যে থাকা দরজাটি ঘুলিয়ে রেখে ঘুমাইতে বলে।

পুত্রবধূ শশুরের উক্ত কথা সরল বিশ্বাসে দরজা খুলেই ঘুমিয়ে পরলে ওইদিন রাত অনুমান ৩ টার সময় শ্বশুর বাদল মিয়া তার পুত্রবধূর রুমে ঢুকে শরীরে বিভিন্ন জায়গায় হাত দিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এসময় পুত্রবধূর ঘুম ভেঙে গিয়ে ডাক চিৎকার করতে থাকলে শ্বশুর বিভিন্ন ভয়ভীতিসসহ মিথ্যা অপবাদ দিয়ে তার স্বামীর সংসার নষ্ট করার হুমকি দেয়। বাদলের ছেলে সকালে ডিউটি শেষে বাড়ীতে ফিরে আসে। তখন স্ত্রী তার স্বামীকে রাতের ঘটনা ঘুলে বলে। স্বামী তার পিতা বাদল মিয়ার কাছে শুনতে চাইলে বাদল মিয়া তার পুত্রবধূর পায়ে পরে ক্ষমা চায়। বিষয়টি বাড়ীর আশেপাশের লোকজন জানাজানি হলে এক পযার্য়ে ছেলের শশুর বাড়ীর লোকজন জানতে পায়। পরে শশুর বাড়ীর লোকজন এসে বাদলের পুত্রবধূরকে বাদী করে থানায় অভিযোগ দায়ের করে।

থানায় অভিযোগের কথা শুনে বাদল ও তার লোকজন বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য দফায় দফায় বৈঠক করতে থাকে।

এমতাবস্থায় আদালতের মামলাটি সাঘাটা থানা পুলিশ তদন্ত সাপেক্ষে মামলা রুজু করে অভিযুক্ত বাদল মিয়াকে শুক্রবার (৪ জুলাই ) বিকেলে গ্রেফতার করে।

এব্যাপারে সাঘাটা থানা অফিসার ইনচার্জ বাদশাহ আলমের কথা হলে তিনি জানান, আপন শশুরকতৃক পুত্রবধূকে ধর্ষণ চেষ্টা ঘটনায় পুত্রবধূর মামলায় গ্রেফতারকৃত আসামী শশুর বাদল মিয়াকে শনিবার (৫ জুলাই) সকালে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!