1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

সাঁওতালদের জমি ফিরে পাওয়া লড়াইয়ের লংমার্চ : প্রশাসনের আশ্বাসে স্থগিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

আবাবো ইতিহাস সাক্ষী রইল সাহস, প্রতিবাদ ও প্রতিজ্ঞার। গাইবান্ধার গোবিন্দগঞ্জের ভূমিদস্যুদের প্রাণঘাতি হুমকি উপেক্ষা করে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ডাকে শুরু হয় লংমার্চ।

গোবিন্দগঞ্জে ইপিজেড প্রকল্প বাতিল এবং সাহেবগঞ্জ বাগদাফার্মের রিকুইজিশনকৃত জমি ফেরত পাওয়ার দাবীতে শনিবার (১৯ জুলাই) সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ডাকে এ ‘লংমার্চ টু গোবিন্দগঞ্জ’ কর্মসূচি প্রশাসনের আশ্বাসে কায়াগঞ্জ এলাকায় এসে স্থগিত করা হয়।

এদিন সকাল থেকে উত্তাল হয়ে ওঠে গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকা। আদিবাসী সাঁওতালদের চোখে মুখে ছিল বঞ্চনার দীর্ঘ ইতিহাস আর জমি ফিরে পাওয়ার দৃঢ় সংকল্প। ড. ফিলিমন বাসকের নেতৃত্বে শতশত সাঁওতাল-বাঙালি নারী-পুরুষ তীর-ধনুক হাতে, ব্যানার-ফেস্টুন নিয়ে সাহসের সুরে পথচলা শুরু করেন গোবিন্দগঞ্জের দিকে। লক্ষ্য একটাই জমি ফেরত চাই, বাপ-দাদার ভিটে-মাটি ফিরে চাই।

তবে লংমার্চটি যখন কায়াগঞ্জ নামক স্থানে পৌঁছায়, তখনই গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাসহ লংমার্চকারীদের সাথে একাধিকবার আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয় আদিবাসীদের ভূমি-অধিকারের প্রশ্নে অগ্রাধিকার দিয়ে তাদের দাবী সমূহ উচ্চপর্যায়ে একটি নিরপেক্ষ সমাধানের সুপারিশ করা হবে।

এই আশ্বাসের ভিত্তিতে আন্দোলনের নেতৃবৃন্দ লংমার্চ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন এবং ফিরে গিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন ২৬ জুলাই। কাটামোড় থেকে ঘোড়াঘাট পর্যন্ত রোডমার্চ।

আজকের কর্মসূচিতে যাঁরা অংশ নেন তাঁদের মধ্যে ছিলেন—আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদ আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, হিরা মুরমু, বিটিশ সরেন, স্বপন শেখ, রিপন বেশরা ও দিপনসহ অগণিত সাঁওতাল-বাঙালি।

এসময় বক্তারা দাবী করেন, এই লড়াই কেবল জমির নয়, পরিচয়, অধিকার এবং মর্যাদার। সাঁওতালদের ভাষায় ‘আমরা কারও দয়া চাই না, আমরা চাই ন্যায্য অধিকার। বাপ-দাদার জমি আমাদের ফেরত দিতেই হবে। ভূমি আমাদের মা, আমরা লড়ব ফিরে পাবই।’ আজকের দিনটি আবারো মনে করিয়ে দিল, অধিকার আদায়ের পথে বারবার বাঁধা আসবে, কিন্তু লড়াই থামবে না। আন্দোলন থাকবে ততোদিন, যতদিন না ভূমির ওপর সেই অধিকার নিশ্চিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!