1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী

লালমনিরহাটে দুই ভুয়া মেজর আটক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,
লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় টাকা নিয়ে জমি উদ্ধার করে দিতে এসে দুই ভুয়া মেজরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলের দিকে উপজেলার বড়খাতা এলাকায় তাদের আটক করে পুলিশ দেয় স্থানীয় লোকজন।

আটকৃতরা হলেন, রংপুরের তারাগঞ্জ এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মাসুম হোসেন (৪২) ও রংপুর হাজীর হাট এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে সাজু আহমেদ (৪৫)।

পুলিশ জানায় , ওই এলাকার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বে-দখলে থাকা জমি উদ্ধারের জন্য তার প্রতিবেশী শহীদার নামে এক ব্যক্তির শরণাপন্ন হন। ওই শহীদার সেনাবাহিনীর মাধ্যমে তার জমি উদ্ধার করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পরে শহীদারের মাধ্যমে সাজু আহমেদ ও মাসুম নামে দুই ভুয়া মেজরের পরিচয় হয়। ৫০ হাজার টাকার বিনিময়ে রফিকুল ইসলামের জমি উদ্ধারের প্রতিশ্রুতি দেয় ভুয়া মেজর সাজু আহমেদ ও মাসুম। কথামত ৭ দিন আগে রফিকুল এর কাছে ২০ হাজার টাকা নেয় সাজু আহমেদ ও মাসুম। আজ মঙ্গলবার বাকি ৩০ হাজার টাকা নিতে রফিকুল এর বাড়ি আসেন ওই দুই ভুয়া মেজর। পরে সাবেক এক সেনা কর্মকর্তার সহযোগিতায় দুই ভয়া মেজরকে আটক করে স্থানীয় লোকজন পুলিশে দেয়।

স্থানীয়রা জানায়, তারা নিজেকে মেজর পরিচয় দিয়ে টাকা দাবি করেন। কিন্তু এর স্বপক্ষে তারা দুজন কোন পরিচয়পত্র দেখাতে পারে নি। তাই তাদের আটক করে পুলিশকে খবর দেওয়া হলে থানা পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, আটক তারা দুজন নিজেকে মেজর দাবি করেন। কিন্তু তারা কোন পরিচয়পত্র দেখাতে পারে নি। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!