1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

রংপুরে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে কলেজছাত্র আটক

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

এম এ শাহীন,রংপুরঃ

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রঞ্জন রায় (১৮) নামের এক কলেজছাত্রকে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। শনিবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে উপজেলার বেতগাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রঞ্জন রায় গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর ছয়আনি গ্রামের বাসিন্দা সুজন কুমারের ছেলে। তিনি রংপুরের রিট পলিটেকনিক ইনস্টিটিউটের (RIT) কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, “রঞ্জন রায় এলআরএম” নামক একটি ফেসবুক আইডি থেকে গত পাঁচ দিন ধরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একাধিক অবমাননাকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন পোস্ট করেন। বিষয়টি নজরে আসার পর গঙ্গাচড়া মডেল থানার একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে অভিযান চালায় এবং আটক করে।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে রঞ্জন রায়কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!