1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে গাইবান্ধায় সভা ও দো’আ মাহফিল

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ যমুনা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলে গাইবান্ধায় স্মরণসভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের ঝাউবাড়ি বাজারস্থ নাসিরিয়া হিফজুল কোরআন নুরানী মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তরের গাইবান্ধা জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল। পরে মরহুমের কর্মময় জীবন ও অবদান নিয়ে আলোচনা করেন যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ, একুশে টেলিভিশনের প্রতিনিধি আফরোজা লুনা, সাংবাদিক লক্ষণ রায়, সাংবাদিক আতিকুর রহমান আতিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন দেশপ্রেমিক, উদারমনা শিল্পপতি ও সমাজহিতৈষী। তিনি দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং স্বাধীনতার পর গড়েছেন নানা শিল্প-প্রতিষ্ঠান, ব্যাংক, গণমাধ্যম ও শিক্ষা প্রতিষ্ঠান। তাঁরই হাত ধরে যাত্রা শুরু করে দেশের অন্যতম দৈনিক ‘যুগান্তর’ ও জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘যমুনা টিভি’। এসময় শিক্ষক মোহাম্মদ আল আমীন, মাও. মানিক মিয়া, হায়দার ইসলামসহ স্থানীয় গণ্যমান্যকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মরণসভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাও. মুফতি মশিউর রহমান। দো’য়া মাহফিলে মাদ্রাসার প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!