1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

বিএনপির শীর্ষ নেতাদের সম্পর্কে অশ্লীল স্লোগান ও কটূক্তির প্রতিবাদে গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ স্লোগান ও কটূক্তির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেলে জাতীয়তাবাদী শ্রমিক দল, গাইবান্ধা জেলা শাখা আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুনান হক্কানীর পরিচালনায় বিােভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মনজুর মোর্শেদ বাবু ও আনিছুর রহমান নাদিম, খন্দকার জাকারিয়া জিম, কুদ্দুর মোড়ল, মাহমুদার রতন, জাহিদ হাসান বিপ্লব, শামসুল আলম বকসী ও শামীম আহমেদ প্রমূখ।

বক্তারা বলেন, একটি অপশক্তি চাঁদাবাজি, প্রকাশ্য দিবালোকে মসজিদসহ রাস্তায় মানুষ হত্যা করে সারাদেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে। তারা পরিকল্পিতভাবে বিএনপির ওপর দোষ চাপিয়ে দিচ্ছে। তাদের উপদেষ্টা বিএনপি কিছুতেই সহ্য করবে না। বিএনপি সব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।

বক্তারা আরো বলেন, যারা স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা করে, যারা তারুণ্যে অহংকার দেশনায়ক তারেক রহমান সম্পর্কে অশ্লীল স্লোগান দেয়, কটূক্তি করে তারা কুলাঙ্গার। তাদেরকে বিএনপি অবশ্যই শক্ত হাতে মোকাবিলা করবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!