1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

বদরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ ও নগদ অর্থসহ আটক ১

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

এম এ শাহীন,রংপুরঃ

রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও নগদ অর্থসহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার ২৫ জুলাই গভীর রাতে উপজেলার সাহেবগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪০), পিতা মোঃ ফজলউদ্দিন, গ্রাম: চক দুর্গাপুর, ডাকঘর: দুলারহাট, থানা: মিঠাপুকুর, জেলা: রংপুর।

সেনাবাহিনীর তারাগঞ্জ ক্যাম্প কমান্ডার আরিয বিন বাশার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে নজরুল ইসলাম নামে এক মাদক কারবারি বদরগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় ২ বস্তা দেশীয় মদ নিয়ে বিক্রয়ের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) ইউনিটের তারাগঞ্জ ক্যাম্প থেকে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৭ কেজি দেশীয় মদ, নগদ ১ লাখ ৬৬ হাজার ৯শত টাকা, ৪টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনগত ব্যবস্থা নিতে রাতেই বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

তবে এ ধরনের অভিযানে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা মাদক বিরোধী প্রচেষ্টাকে আরও জোরদার করবে বলে জানান এলাকাবাসী।

এবিষয়ে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম আতিকুর রহমান আমার দেশকে জানান, রাতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল মাদকসহ নজরুল নামে এক মাদক কারবারিকে থানায় হস্তান্তর করেছে। তাকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!