1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

ফুলছড়িতে সেনাবাহিনীর অভিযানে অবৈধ ড্রেজার মেশিন জব্দসহ আটক ২

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দসহ ২ বালু ব্যবসায়ীকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্যাইংকা গ্রামে এক অভিযান অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী। সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েতের নেতৃত্বে ব্যাইংকা গ্রামের নালায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন, ১টি টিউবওয়েল ও ২টি মোবাইল জব্দসহ ২ জন বালু ব্যবসায়ীকে আটক করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও পাইপ হেমার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়। গ্রেফতাররা হলেন ফুলছড়ি উপজেলার নিলকুঠি গ্রামের নজরুলের ছেলে এনামুল হক (৩২), একই গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।

পরে রাত ৮টার দিকে সেনা ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে দু’জন বালু ব্যবসায়ীদের জব্দ করা ড্রেজার মেশিন, টিউবওয়েল ও মোবাইল স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে; সেনাবাহিনীর এমন অভিযানে খুঁশি এলাকাবাসী। তাদের দাবী বসতবাড়ি, ফসলি জমি রক্ষায় সেনাবাহিনীর এমন অভিযান যেন অব্যাহত থাকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!