1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবীতে গাইবান্ধায় মানববন্ধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ দেশের সব প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবীতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় একই দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচি পালন করেন। এতে জেলার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেয়। শহরের গানাসাস মার্কেটের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, সাধারণ সম্পাদক মমিনুল হক হাওলাদার, সংগঠক বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক রাজা, শিক্ষক বেলাল হোসেন ও জাহেদুল ইসলাম জাহিদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা বিনা বেতনে প্রতিবন্ধী শিশুদের পাঠদান করে যাচ্ছি। কোনো বেতন-ভাতা সরকার থেকে পাই না। স্ত্রী-সন্তান নিয়ে অত্যন্ত মানবেতর জীবন কাটছে। অনেকেরই অন্য চাকরিতে যাওয়ার মতো বয়স ও শারীরিক সমতা নেই। প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে আমরা শিক্ষকতা শুরু করেছিলাম। সরকার স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও দিচ্ছে না। এটা আমাদের জন্য অনেক কষ্টের। তাই আমরা দ্রুত প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবী জানাই।

মানববন্ধন শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন শিক্ষক-কর্মচারীরা। পরে সেখান থেকে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়,‘সরকারের বিশেষ শিক্ষা নীতিমালা ২০০৯ ও ২০১৯’ অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধী প্রতিবন্ধী শিশুদের জন্য দীর্ঘদিন যাবৎ বিশেষ বিদ্যালয় সমূহ পরিচালিত হয়ে আসছে। সমাজের পিছিয়ে পরা প্রতিবন্ধী শিশুদের সমাজের মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই বিদ্যালয়সমূহ। প্রতিবন্ধী বিদ্যালয় সমূহকে বাংলাদেশ সরকার স্বীকৃতি ও এমপিও প্রদানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ২০১৯ সালে প্রজ্ঞাপন জারি করে এবং ২০২০ সাল পর্যন্ত শর্ত সাপেক্ষে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর কাছ থেকে স্বীকৃতি ও এমপিওর জন্য অনলাইনে আবেদন গ্রহন করে। এতে ২৭৪১টি প্রতিষ্ঠান আবেদন করে। এর মধ্যে যাচাই-বাছাই করে ১৭৭২টি আবেদন গ্রহন করে সমাজকল্যাণ মন্ত্রণালয়। কিন্তু তার পর থেকে এ বিষয়ে আর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তাই অবিলম্বে এসব প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবী উত্থাপন করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!