1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সদস্য কর্তৃক গাক’র কার্যক্রম পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ

  • আপডেট হয়েছে : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

জি.এম রাঙ্গা, বগুড়াঃ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সাধারণ পর্ষদের সম্মানিত সদস্য শফিকুল ইসলাম শাহেদ দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় মানের বেসরকারি উন্নয়ন সংস্থা গাক-এর কার্যক্রম পরিদর্শন করেছেন।

বুধবার (৩০ জুলাই) সকালে পরিদর্শনের উদ্দেশ্য গাক’র বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও সেবাসমূহ সরেজমিনে পর্যবেণ করা হয়। পরিদর্শন শেষে তিনি গাক’র কার্যক্রমে গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন। পরিদর্শনন কালে শফিকুল ইসলাম শাহেদ গাক’র মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং এর সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন। তিনি গাক’র কর্মপরিধি, স্বচ্ছতা এবং এর সামাজিক প্রভাব সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

পরিদর্শন শেষে গাক’র বগুড়ার প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় গাক’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলম, পরিচালক (মনিটরিং এন্ড রিভিউ) হজকিল মো. আবু হাসান, পরিচালক (আইসিটি এন্ড আরএম) মো. রায়হানুস সাদাত, যুগ্ম-পরিচালক (ফাইন্যান্স এন্ড একাউন্টস) মো. রাফিউল ইসলাম ও মো. খোরশেদ আলম, এবং উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভায় গাক’র কার্যক্রমের বিভিন্ন দিক, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শফিকুল ইসলাম শাহেদ গাক’র নিরলস প্রচেষ্টা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, গাক পিকেএসএফ-এর লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করছে। গাক’র পক্ষ থেকে জানানো হয়, তারা পিকেএসএফ-এর নির্দেশনা ও সহযোগিতায় তাদের কার্যক্রম আরো সম্প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই পরিদর্শন গাক’র কার্যক্রমে নতুন গতি আনবে এবং ভবিষ্যতে পিকেএসএফ ও গাক-এর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!