1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে বিদ্যালয়ের ছাঁদ ঢালাই দিনের কাজ রাতের আঁধারে : পুরো বিষয়টি সন্দেহজনক এবং রহস্যাবৃত

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

মন্জুর কাদির মুকুল, পলাশবাড়ীঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রবিশাল ইউনিয়ন এলাকার জুনদহ উচ্চ বিদ্যালয়ের ছাঁদ ঢালাই নির্মাণ দিনের কাজ চলছে রাতের আঁধারে। দেখার যেন কেউই নেই। পুরো বিষয়টি সন্দেহজনক এবং রহস্যাবৃত।

শনিবার (১২ জুলাই) ঘড়ির কাটায় রাত তখন সাড়ে ৮টা ছাঁদ ঢালাইয়ের কাজ চলছে। তবে দিনের কাজ রাতে। কৈফিয়ত বলতে দিনে গরম। তাই-ই রাতের বেলায় কাজ।

সরেজিমন ওইস্থানে গিয়ে দেখা যায়, চারতলা বিশিষ্ট অত্র বিদ্যালয় ভবনের চারতলার কাজ রাতে করানো হচ্ছে। বিষয়টি পুরোপুরি দৃষ্টিকটু হলেও জবাবদিহিতা শূন্য থাকায় কার খবর কে রাখে। যেন সরকারি মে মাল দরিয়া মে ঢাল।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার তত্ত্বাবধানে বিগত ২০১৮ সালে ভবন নির্মাণ কাজটি পেয়ে থাকেন   গাইবান্ধার মহিমাগঞ্জের ঠিকাদার রেজাউল ইসলাম। ভবনটির মোট প্রাক্কলিত ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ২ কোটি ৭৩ লাখ টাকা। নির্মাণ কাজ সম্পন্ন করার মেয়াদ ইতোপূর্বেই শেষ হয়েছে বলে জানা যায়। তবুও বর্ধিত সময়ে নির্মাণ কাজ চলমান রয়েছে।

রাতের আঁধারে এসময় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানটির জনৈক এক শিক্ষকসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পলাশবাড়ীর উপ-সহকারি প্রকৌশলী (সিভিল) মো. আতিকুর রহমান উপস্থিত থাকতে দেখা যায়। এ কর্তাব্যক্তির সাথে কথা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, দিনে গরম তাই-ই রাতে কাজ করা হচ্ছে।

পরবর্তীতে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম-এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণ কাজ তদারকি আমার দায়িত্বের মধ্যে পড়ে কি-না তা আগে জানতে হবে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল আহমেদ-এর সাথে ওইদিন রাতেই তার মুঠোফোনে বারংবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেনি। পরদিন দুপুরে যদিও তিনি ফোন রিসিভ করেন তারপর রাতের আধারে বিদ্যালয়ের ছাঁদ ঢালাইয়ের কাজের বিষয়ে মন্তব্যের কথা বলতেই ওই মহুর্ত্বেই তিনি ফোন কেটে দেন।

সবমিলিয়ে দিনের কাজ রাতে করার বিষয়টি নিয়ে অত্রালাকার সচেতন জনমনে নানা জল্পনা-কল্পনাসহ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!