1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে ডাকাত সর্দার তৈয়ব গ্রেফতার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ডাকাতি, দস্যুতা, চুরিসহ ১১ মামলার আসামী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৈয়ব আলী ওরফে তৈয়ব ডাকাতকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে র‌্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে এদিন দুপুর ১টার দিকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তৈয়ব আলী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর এলাকার মৃত সাহেব আলী গাছুর ছেলে। সে দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা এবং জয়পুরহাট জেলায় ১১টির বেশি ডাকাতি, দস্যুতা, চুরিসহ অন্যান্য মামলার আসামী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১টার দিকে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল পলাশবাড়ী উপজেলা এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালীন সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তৈয়ব আলীকে গ্রেফতার করা হয়।

তৈয়ব আলী বিরুদ্ধে দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা এবং জয়পুরহাট জেলায় ১১ টির বেশি ডাকাতি, দস্যুতা, চুরি এবং অন্যান্য মামলা রয়েছে। এছাড়াও দিনাজপুর ও বগুড়ার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তৈয়ব আলী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!