1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে গৃহবধূ সম্পা হত্যায় জড়িত আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট হয়েছে : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে যৌতুকের চাপে গৃহবধু সম্পা আক্তারকে (২৩) বেদম মারপিটসহ শ্বাসরুদ্ধ করে নির্মমভাবে হত্যা করে মুখে কীটনাশক ঢেলে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত শাস্তির দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রোববার (২০ জুলাই) বিকেলে অত্রএলাকাবাসীর উদ্যোগে পৌরশহরে একটি বিক্ষোভ মিছিলসহ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা সম্পা হত্যার সাথে জড়িত খুনিদের ফাঁসির দাবী করেন। এসময় শম্পার পিত্রালয়ের পরিবার-পরিজন এবং আত্মীয়-স্বজনরা বক্তব্য রাখেন।

এব্যাপারে থানায় একটি হত্যা মামলা হলেও চিহ্নিত আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী এ বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেন। পরে বিক্ষোভকারী থানায় পৌঁছে থানা অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করেন। এসময় তিনি দ্রুত আসামীদের গ্রেফতারের আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য; গত ১৩ জুলাই পলাশবাড়ী পৌরশহরের শিমুলিয়া গ্রামের এক সন্তানের জননী গৃহবধূ সম্পা আক্তারকে যৌতুকের কারণে হত্যা করে বলে জানা যায়। তবে ওই গৃহবধু আত্মহত্যা করেছে না হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে এ নিয়ে এলাকায় নানামুখি গুঞ্জনসহ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নিহত সম্পা উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রামের ইসলাম মিয়ার মেয়ে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!