1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে কীটনাশক পানে এক সন্তানের জননী সম্পা’র হত্যা-না-আত্মহত্যা

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে কীটনাশক পান করে এক সন্তানের জননী সম্পা আক্তার (২৩) আত্মহত্যা করেছে। তবে ওই গৃহবধু আত্মহত্যা করেছে না হত্যা করে মুখে কীটনাশক ঢেলে দেয়া হয়েছে। এ নিয়ে এলাকায় নানা গুঞ্জনসহ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার (১৩ জুলাই) বিকেলে পৌরশহরের শিমুলিয়া গ্রামের দক্ষিণপাড়ায়।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রামের ইসলাম মিয়ার মেয়ে সম্পা আক্তারের সাথে পৌরশহরের শিমুলিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মোনারুল ইসলাম মামুনের বিগত ৫ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল। এরই মধ্যে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু বিগত কয়েক মাস পূর্ব থেকেই অজ্ঞাত কারণে তাদের সংসারে পারিবারিক কলহসহ অশান্তির সৃষ্টি হয়। এদিন বিকেলে গৃহবধু সম্পা আক্তার বাড়ীর সকলের অজান্তে কীটনাশক পান করে আত্মহত্যা করে বলে তার পরিবার জানায়। কিন্তু এলাকার কতিপয় অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান, স্বামী মামুন তার স্ত্রী সম্পাকে বেদম প্রহার করে। এসময় সম্পা মরণাপন্ন হলে অবস্থা বেগতিক দেখে তার মুখে কীটনাশক ঢেলে দিয়ে হত্যাকে আত্মহত্যা বলে প্রচার করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, সম্পা আত্মহত্যা করেছে না তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই তা জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে প্রাথমিক সূত্রে জানা যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!