1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

তারাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়কের মাতার ই‌ন্তেকাল

  • আপডেট হয়েছে : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

এম.এ.শাহীন,রংপুরঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ শাহিনুর ইসলাম মার্শালের শ্রদ্ধেয় মাতা মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহীতে অবস্থিত নিজ পৈতৃক নিবাসে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
মরহুমা ছিলেন অত্যন্ত ধার্মিক, পরহেজগার ও সমাজসেবায় অনুপ্রাণিত একজন মহিয়সী নারী। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তিনি ছিলেন একজন সম্মানিত ব্যক্তিত্ব।
মরহুমার নামাজে জানাজা বুধবার (২ জুলাই) সকাল ১০টায় রাজশাহীতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুমার মৃত্যুতে তারাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবার, বিশেষ করে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ শাহিনুর ইসলাম মার্শালের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রংপুর জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও পৃথক পৃথক শোকবার্তায় মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!