1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

তারাগঞ্জে গাঁজাসহ এক যুবক আটক, মোবাইল কোর্টে তিন মাসের কারাদণ্ড

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

এম. এ. শাহীন,রংপুরঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মো. হেলাল (৩২) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইকরচালী ইউনিয়নের বামনদিঘি ইকোপার্ক এলাকায় গাঁজা সেবন ও রাখার দায়ে মো. হেলালকে আটক করা হয়। তিনি উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর মাফিয়ালপাড়া এলাকার মৃত আবদুল গফুরের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হেলাল দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করে এবং তা রেখে এলাকার যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছিল। এতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মো. হেলালকে তিন (০৩) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা।
আসামিকে দণ্ড কার্যকর করতে রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!