1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

জুলাই-আগস্টে শহীদদের স্মরণে গাইবান্ধায় বিএনপির উদ্যোগে মৌন মিছিল

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

খবরবড়ি ডেস্কঃ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দো’আ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টায় জেলা বিএনপির উদ্যোগে দো’আ মাহফিল ও একটি বিশাল মৌন মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে দলীয় কার্যালয়ে এক আবেগঘন পরিবেশে দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে  দো’আ মোনাজাত পরিচালনা করেন জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মোস্তাক আহমেদ। পরে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মৌন মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেয়। এছাড়াও দিনটি উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের জন্য বিশেষ দো’আ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!