1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ শীর্ষ ৪ সন্ত্রাসী আটক

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের হীরকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তলসহ ৪ জন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি চলে পুরো রাত জুড়ে। আটককৃত সন্ত্রাসীরা হলেন আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। এদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট, কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তল।

সেনাবাহিনীর এই সফল অভিযানে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছেন এবং অপরাধ দমনে এমন অভিযান আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!