1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী

গোবিন্দগঞ্জে জুয়ার সরঞ্জামসহ যৌথ অভিযানে ১০ জুয়াড়ি আটক

  • আপডেট হয়েছে : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট পুলিশ তদন্তের কেন্দ্রের পার্শ্বে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে ১০ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যও অংশ নেয়।
অভিযান কালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১৫ হাজার ৫’শ ২৪ টাকা, মোবাইল ফোন ১০টি ও সীমিত পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়।
আটকৃতরা হলেন উপজেলার শাখাহার ইউনিয়নের ঝিড়াই গ্রামের ফজলু মিয়ার ছেলে শাহিন (২৫), একই গ্রামের বুলু মিয়ার ছেলে রনি মিয়া (২০), কোগাড়িয়া গ্রামের ফজলু রহমানের ছেলে ফারুক আহম্মেদ (২৮), একই গ্রামের দুলু মিয়ার ছেলে আব্দুল আজিজ (৩৫) ও হোসেন আলীর ছেলে জিয়াউর (৩০), বাল্যা গ্রামের ছিরমত আলীর ছেলে শামসুল আলম (৩৫), কাঁঠালবাড়ী গ্রামের মৃত সোলায়মানের ছেলে নুরুন নবী (৫০), বানীহালি গ্রামের আব্দুল গোফ্ফারের ছেলে শাকিব (৩০), একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে তৌহিদ (২০) ও মৃত সাইরুদ্দিনের ছেলে মিজানুর (৩৮)। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কোর্টহাজতে প্রেরণ করা হবে। জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!