1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গোবিন্দগঞ্জে গরুর শিং পেটে ঢুকে গরুর বেপারীর মৃত্যু

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জে গরু পরিবহনের জন্য শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে গেলে গরুর শিং পেটে ঢুকে গরুর বেপারি  আসাদুল ইসলাম মন্ডল (৫৮) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে চালকসহ আহত হয় আরো ৪ জন। নিহত গরুর বেপারী উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামের মৃত খট্টু মন্ডলের ছেলে আসাদুল ইসলাম মন্ডল।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, এদিন সকালে মহিমাগঞ্জ এলাকা থেকে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে গরু নিয়ে দিনাজপুরের রাণীগঞ্জ হাটে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই বেপারীসহ কয়েকজন। গোপালপুর এলাকায় পৌঁছলে হঠাৎ ভটভটির সামনের অংশ ভেঙ্গে সেটি রাস্তায় উল্টে পড়ে যায়। এসময় পিছনের গরুগুলি নিচে পড়ে যাওয়া চালক ও বেপারীদর উপরে এসে পড়লে তারা গুরুতর আহত হন। পথচারীরা এসে একটি গরুর শিং পেটে ঢুকে থাকা অবস্থায় আসাদুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ভটভটি চালক একই ইউনিয়নের পুনতাইড় চরপাড়া এলাকার মৃত সোলায়মান আলীর ছেলে সাবু মিয়া ও সহকারি জুয়েলসহ আহত আরো দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য মজনু তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!