1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গাইবান্ধার ভেরামারা ব্রীজ সংলগ্ন আরসিসি সেতুর দুপাশে বৃক্ষ রোপন

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলার ভেরামারা রেল ব্রীজ সংলগ্ন আরসিসি সেতুর দুপাশে শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় কৃষ্ণচুড়ার গাছ রোপন করা হয়েছে। স্থানীয় বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদলের সার্বিক সহযোগিতায় এই বৃক্ষ রোপনের আয়োজন করা হয়। বৃক্ষ রোপনের উদ্বোধন করেন পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মো. হামিদ কলিম।

এসময় গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক জেলা সভাপতি আলমগীর কবির বাদল, সাংবাদিক শাহাবুল শাহীন তোতা, ঠিকাদার সাইদুর রহমান, রফিক উদ-দৌলা, ব্যবসায়ী মামুন-উর-রশিদ প্রিন্স, তৌহিদ আলামিন বীর, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম স্বপন, আব্দুল লতিফ, আমির আলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; এরআগেও সেতুর দু’পাশে কিছু কৃষ্ণচুড়ার গাছ লাগানো হয়েছে।

এব্যাপারে শামীম প্রামানিক বাদল জানান, সেতুর দু’পাশে কৃষ্ণচুড়ার গাছগুলো লাগানোর কারণ হচ্ছে এগুলো বড় হলে দুর-দুরান্তর থেকে ঘুরতে আসা ও সড়কে চলাচলকারি লোকজন ছায়া পাবে। শুধু তাইনয়, গাছগুলোতে যখন ফুল ফুটবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। তখন সবারই ভালো লাগবে। কোনো একটা ভালো কাজ করতে পারলে আমার খুব ভালো লাগে। এজন্য সকলের কথা চিন্তা করে এই গাছগুলো রোপন করার উদ্যোগ গ্রহণ করি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!