1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

গাইবান্ধায় স্বাস্থ্য ও যৌন-প্রজনন স্বাস্থ্যের অধিকার বিষয়ক মতবিনিময় সভা

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় স্বাস্থ্য ও যৌন-প্রজনন স্বাস্থ্যের অধিকার ও প্রান্তিক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সক্রিয়ভাবে যুক্ত থাকা নিশ্চিত করা বিষয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে শহরের সার্কুলার রোডের একটি রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক, কিশোর-কিশোরী, যুব নারী-পুরুষ ও স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়।

রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং এন্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ) কিনিক ও আলোর ধারা পাঠশালার আয়োজনে যৌথভাবে এ সভা অনুষ্ঠিত হয়। আরএইচস্টেপের ইউনিট প্রধান মো. এনামুল হক প্রতিষ্ঠানের কর্মকর্তা বিস্তারিত তুলে ধরেন। পরে কর্মসূচি ব্যাখ্যা করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন সংগঠনের ইয়ুথ অফিসার মোছা. আসফিয়া খাতুন।

এসময় প্রদত্ত তথ্যে জানানো হয়, আরএইচস্টেপ বিশ্বাস করে, সবার জন্য স্বাস্থ্য অধিকার তখনই বাস্তবায়িত হবে যখন সমাজের সবচেয়ে প্রান্তিক ব্যক্তি পর্যন্ত এই সেবার আওতায় আসবে তাদের কণ্ঠস্বর শোনা হবে এবং তারা সিদ্ধান্ত গ্রহণে অং নিতে পারবে। এই লক্ষ্যে আরএইচস্টেপ কাজ করে যাচ্ছে একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য ব্যবস্থা গঠনের জন্য। তরুণদের কণ্ঠস্বর ছাড়া এসআরএইচআর অধিকার পূর্ণতা পায় না। আরএইচস্টেপ ও ইউওয়াইপি- এর মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, সচেতন ও মানবিক সমাজ নির্মাণ সম্ভব প্রতিটি তরুণের কণ্ঠস্বর পরিবর্তনের শক্তি।

অনুষ্ঠানের মূল আলোচক পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোছা. মাহবুবা খাতুন গাইবান্ধার চরাঞ্চলের বাল্য বিবাহ, সন্তান ধারণ ও মাতৃমৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি কিশোর-তরুণ ও অভিভাবকদের সচেতন হতে হবে। প্রযুক্তির অগ্রগতির এই যুগে পারিবারিক ও সামাজিক পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে নতুন প্রজন্মকে সচেতন করে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।

পরে উন্মক্ত ও প্রশ্নত্তোর পর্বে অংশ নেয় গাইবান্ধা প্রেস কাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, প্যারামেডিক মোছা. রুজিনা বেগম ও অভিভাবক আঞ্জুমান আরা বেগম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!