1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

গাইবান্ধায় সাবেক হুইপ-এমপিসহ আ.লীগ নেতার জামিন না মঞ্জুর

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি, একই আসনের সাবেক এমপি শাহ্ সারোয়ার কবির ও পৌর আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক খান মো. সাঈদ হাসান জসিমের জামিন না মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ জুলাই) বিকেলে উভয় পক্ষের বক্তব্য শুনে তাদের জামিন না মঞ্জুর করেন গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাহাঙ্গীর আলম।

এর আগে বিকাল ৩টার দিকে জেলা কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। পরে আদালত আসামী পক্ষের জামিনের আবেদনের শুনানি গ্রহণ করেন। এসময় পুলিশ জামিনের বিরোধিতা করে।  পরে উভয় পক্ষের বক্তব্য শুনে তাদের জামিন না মঞ্জুর করেন বিচারক।

আদালত সূত্র জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা সদস্য সচিব বায়োজিদ বোস্তাবি জীমকে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে ২০২৫ সালের ২২ মে গাইবান্ধা-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি, একই আসনের সাবেক এমপি শাহ্ সারোয়ার কবিরসহ ৮৫ জনের নাম উল্লেখসহ এতে আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত আসামী করে জীম নিজেই বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন।  ওই মামলায় জসিমকে সন্দেহ ভাজন হিসেবে গ্রেফতার করে পুলিশ।

আসামী পক্ষের আইনজীবী অ্যাড. পিষুজ কান্তি পাল বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় শুনানির দিন ধার্য্য ছিল আজ। আমরা জামিনের আবেদন দিয়েছিলাম বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।

তিনি আরো বলেন, সাবেক এমপি শাহ সারোয়ার কবীর পূর্ব থেকেই ডিভিশনের আসামী ছিলেন।  কিন্তু তাকে কারাগারে সে ভাবে না রেখে একটি নির্জন সেলে বন্দি রাখা হয়েছিল। এ ব্যাপারে আদালতে আবেদন করা হলে কারা বিধি মোতাবেক প্রাপ্য সম্মান, সুযোগ-সুবিধা যাতে নিশ্চিত করা হয় কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!