1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

গাইবান্ধায় ‘মব সন্ত্রাসের’ প্রতিবাদে সাম্যবাদী আন্দোলনের বিক্ষোভ

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ সারাদেশে ‘মব সন্ত্রাস’ এবং নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন।

শনিবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আসাদুজ্জামান মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মনজুর আলম মিঠু, জেলা সদস্য জাহিদুল হক ও সবুজ মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের একবছর অতিবাহিত হতে চলেছে। কিন্তু অন্তর্বতী সরকার অভ্যুত্থানের প্রত্যাশা পুরণ করতে ব্যর্থ হয়েছে। তারা ফ্যাসিবাদী হাসিনা সরকারের পথেই দেশ পরিচালনা করছে। সিন্ডিকেট ব্যাবসায়ী এবং শ্রমিক শোষণকারী গার্মেন্টস মালিকদের পক্ষে অবস্থান নিয়ে তাদের লুটপাটের কাজে সহায়তা করছে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। মানবিক করিডোর এবং সামরিক সরঞ্জামাদি তৈরির কারখানা সাম্রাজ্যবাদী শক্তিকে করার অনুমতি দিয়ে দেশকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। বর্তমান সরকার শুরু থেকেই ‘মব সন্ত্রাসী’দের সহযোগিতা করে আসছে। সরকারের সহযোগিতায় সন্ত্রাসী এবং খুনী-ধর্ষকরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিদিনই খুন-ধর্ষণের ঘটনা ঘটছে। নেতৃবৃন্দ দেশের এই পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে মব সন্ত্রাস, খুন-ধর্ষণের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!