1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গাইবান্ধায় বিসিএস ৩৭তম ব্যাচের ৩ সহকারি কমিশনার (ভূমি) প্রত্যাহার

  • আপডেট হয়েছে : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ দেশের বিভিন্ন বিভাগের ন্যায় রংপুর বিভাগের গাইবান্ধায় সহকারি কমিশনার (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের ৩ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ২টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন গোবিন্দগঞ্জ উপজেলায় দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, সাঘাটা উপজেলায় দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন এবং সুন্দরগঞ্জ উপজেলায় দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস ক্যাডারের কর্মকর্তাগণকে সহকারি কমিশনার (ভূমি) হতে প্রত্যাহার পূর্বক সিনিয়র সহকারি কমিশনার/সহকারি কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য রংপুর ও রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো। প্রজ্ঞাপনে আরো বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!