1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

গাইবান্ধায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট হয়েছে : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলায় গোসল করতে গিয়ে লাম (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলার উত্তর হরিণ এ দূর্ঘটনা ঘটে। নিহত লাম এসকেএস স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ছালাম এসকেএস ফাউন্ডেশনে কর্মরত রয়েছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে স্কুল থেকে ফিরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় লাম। গোসলের সময় সে হঠাৎ পুকুরে ঝাঁপিয়ে পড়ে এবং পরে আর উপরে ওঠতে পারেনি। পুকুরে থাকা অন্যান্য শিশুরা বিষয়টি বুঝতে পেরে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু লামকে না পেয়ে দ্রুত অভিভাবকদের খবর দেয়। পরে স্থানীয়রা প্রায় ১৫ মিনিট ধরে খোঁজাখুঁজির পর পুকুরের পানির নিচ থেকে লামের নিথর দেহ উদ্ধার করে। স্থানীয়ভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

লাম-এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামচন্দ্রপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একটি প্রাণ অকালে ঝরে গেল। আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।” এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!