1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

গাইবান্ধায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে ‘লাখো কণ্ঠে শপথ পাঠ’

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ নারী জাগরণ ও সমাজ পরিবর্তনের প্রতীক ‘জুলাই পুনর্জাগরণ’ এর মর্মবাণী ধারণ করে মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে দেশব্যাপী একযোগে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ গাইবান্ধাতেও অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গাইবান্ধা জেলার শপথ পাঠ অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

সারাদেশের অনুষ্ঠানমালা কেন্দ্রীয়ভাবে ভার্চুয়ালি উদ্বোধন ও তত্ত্বাবধান করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

অনুষ্ঠানে ভার্চুয়্যালি যুক্ত হয়ে গাইবান্ধা থেকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফজলুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জহুরুল হক সরকার, জেলা গণঅধিকার পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি আব্দুল মাজেদ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মাসুদ রানা, জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম ও জুলাই কন্যা মৌটুসী রহমান ইনান প্রমুখ। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, সমাজকর্মী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সী মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গাইবান্ধা সদর উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন শাহ্।

গাইবান্ধা জেলার শপথ পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করেন। বক্তারা নারী নেতৃত্ব, সামাজিক সাম্য, নারী নির্ঘাতন প্রতিরোধ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর জোর দেন।

শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে এতে সরকারি শিশু পরিবারের সদস্যরা ছাড়াও জেলার বিভিন্ন শিল্পীরা নাচ ও গান পরিবেশন পরিবেশন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!