1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

গাইবান্ধায় জাগপা’র বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

  • আপডেট হয়েছে : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ পলাতক ফ্যাসিস্ট হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদে ও তাকে ফেরতের দাবীতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ঘোষিত আগামী ৬ আগস্ট ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফলের লক্ষ্যে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) বিকেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহরের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ শেষে চৌধুরী মার্কেটের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা’র) গাইবান্ধা জেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রেসিডিয়াম সদস্য শামীম আকতার পাইলট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম আকন্দ। এসময় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা’র) গাইবান্ধা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দরা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় প্রদান, সীমান্তে হত্যা, ভূমি দখল, অবৈধ পুশ-ইন, পানির ন্যায্য হিস্যা না দেয়া, দেশের অভ্যন্তরীণ বিষয় ও নির্বাচনে হস্তক্ষেপসহ সব বিষয়ে ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। জুলাই, পিলখানা, শাপলা, মোদী বিরোধী আন্দোলন এবং লগি-বৈঠা গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। গুম, খুন, হামলা, মামলা, লুটেরা, অর্থপাচারকারী আওয়ামী লীগ-এর বিচার করতে হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় ১ বছর ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদে এবং হাসিনাকে ফেরত দেয়ার দাবীতে ৬ আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করতে নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!