1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

আইনশৃঙ্খলার অবনতি ও ষড়যন্ত্রমূলক অস্থিতিশীলতার প্রতিবাদে লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,
লালমনিরহাট প্রতিনিধিঃ

 

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিশনমোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল শুরুর পর থেকেই “ইন্টারিম সরকার আর নয় দরকার সহ জামায়াত ও এনসিপির কর্মকাণ্ডকে একই সূত্রে গেঁথে চলমান রাজনীতির প্রতি ক্ষোভও প্রকাশ করে তারা বিভিন্ন স্লোগান প্রতিবাদকারীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর সাত্তার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মিঠুন সরকার মিঠু।

সমাবেশে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল দেশে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে। প্রশাসন নির্লিপ্ত ভূমিকা পালন করছে, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। তাঁরা অবিলম্বে এই পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বক্তারা আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।

বিক্ষোভ ও সমাবেশে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলার পাঁচটি উপজেলার (সদর, আদিতমারী, হাতীবান্ধা, কালীগঞ্জ ও পাটগ্রাম) বিভিন্ন স্তরের প্রায় ৫ হাজার নেতাকর্মী বৃষ্টি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!