1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অবশেষে নদী ভাঙ্গন হতে রক্ষা পেতে যাচ্ছে সাগুনী শালবন

  • আপডেট হয়েছে : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীর ধার ঘেষে পীরগঞ্জ বন বিটের আওতায় বাঁশগাড়া ও সাগুনী মৌজার ১৪৯ একর এলাকাজুড়ে রয়েছে সাগুনী শালবন।। টাঙ্গন নদীর ব্রিজে দাড়িয়ে তাকালে অজস্র শালগাছের দেখা মিলবে যেন জায়গাটি অপরূপ লীলাভূমিতে পরিণত হয়েছে। বাগানের মধ্যে প্রবেশ করলে সর্বাগ্রে চোখে পড়ার মতো একটি দৃশ্য হলো ‘উইয়ের ঢিবি’। এঁটেল-দোআঁশ মাটির এই বাগনে অজস্র উই পোকা মাটি ঠেলে বিশালাকৃতির নিজেদের রাজপ্রাসাদ তৈরি করে। শীতের সময় নানান ধরনের অতিথি পাখি আসে এখানে, যাদের কল-কাকলিতে মুখরিত থাকে এই বাগানের পরিবেশ। নদীতে অসংখ্য পাখির জলকেলিতে যেন প্রকৃতির একটি চমকপ্রদ দিক ফুটে ওঠে। যা পর্যটকদের মুগ্ধ করে। পীরগঞ্জ থেকে সাড়ে তিন কিলোমিটার দক্ষিণ পূর্বে শালবনটির অবস্থান।
কিন্তু দুঃখের বিষয় হল পানির স্রোত ক্ষনে ক্ষণে ক্ষয় করছে এই শালবনের আয়ু। ভাঙ্গনের কবলে অসহায় শালবনটি এরই মধ্যে তার অখন্ড অবস্থা হারিয়ে ফেলেছে।
তবে হতাশার অন্ধকার সুড়ঙ্গে আলোর আশাও মিলেছে। পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোঃ জাকারিয়া জানান,” চলতি অর্থ বছরে সাগুনী শালবনের ধারে টাঙ্গন নদীতে বাঁধের ব্যবস্থা করা হবে যার ‘পেপার ওয়ার্ক’ প্রক্রিয়াধীন। সবকিছু ঠিক থাকলে এ বছরের ডিসেম্বর মাসের কাজ শুরু হবে। “

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!