1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

হাতীবান্ধায় ভাতিজার দায়ের কোপে চাচা খুন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,
লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভাতিজার দায়ের কোপে চাচা আবু সামা (৬৪) খুন হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আবু সামা ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত ভাতিজা একই এলাকার বছের আলীর ছেলে হাশেম আলী। ঘটনার পর থেকে হাসেম আলী পলাতক রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চাচা আবু সামা বৃহস্পতিবার (২৬ জুন) নিজের জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে জমিতে যান। এ সময় ট্রাক্টরের আঘাতে ভাতিজা হাশেমের জমির আইলের কিছু অংশ ভেঙে যায়।

এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিতর্ক তৈরি হলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আপস করে দেন।
শুক্রবার দুপুরে চাচা আবু সামা তার ছেলেকে নিয়ে ভাতিজা হাশেম আলীর বাড়িতে যান।
সেখানে জমির আইল ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে আলোচনা উঠলে পুনরায় বিতর্ক তৈরি হয়। এক পর্যায়ে ভাতিজা হাশেম আলী উত্তেজিত হয়ে চাচা আবু সামাকে দা দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবু সামার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতিমধ্যে এ ঘটনায় অভিযুক্ত তিনজন কে গ্রেপ্তার করছে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!