1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

সুন্দরগঞ্জে বিল থেকে অটোচালকের লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি বিল থেকে আরিফুল মন্ডল (১৬) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একইসাথে ওই ইউনিয়নের কাশিমবাজার নামক স্থান থেকে যুবকের অটোটিও ব্যাটারী বিহীন অবস্থায় উদ্ধার করে পুলিশ।

নিহত আরিফুল মন্ডল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম বাবুর দিঘীরপাড় গ্রামের শহিদুল মন্ডলের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আরিফুল মন্ডল অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন তার মুঠোফোনটিও বন্ধ পায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে রোববার সকালে সর্বানন্দ ইউনিয়নের চাকলিয়ার বিলের মধ্যে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

এদিকে অজ্ঞাত লাশ পাওয়ার খবর পেয়ে আরিফুলের স্বজনার ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে। পরে লাশ উদ্ধার করে পুলিশ।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, চাকলিয়ার বিলে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী আমাকে খবর দেয়। পরে আমি ঘটনাস্থলে যাই। সেসময় থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, চাকলিয়ার বিল থেকে আরিফুল মন্ডল নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনার সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!