1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

সুন্দরগঞ্জে পানিতে ডুবে মামাতো-ফুপাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে রুকাইয়া খাতুন (৩) ও সুবাইতা খাতুন (৪) নামে মামাতো-ফুপাতো দুই বোনের করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রুকাইয়া খাতুন তালুক সর্বানন্দ গ্রামের শেখ রাব্বিবুলের মেয়ে এবং সুবাইতা খাতুন সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে। গর্ভবতী মায়ের সাথে নানাবাড়িতে বেড়াতে এসেছেন সুবাইতা।

স্থানীয় ও স্বজনরা জানান, শুক্রবার বিকেলে বাড়ির উঠানে খেলছিল দুই শিশু। একপর্যায়ে তারা বাড়ির পেছনের পুকুরপাড়ে যায়। কিছুক্ষণ পর পাশের বাড়ির আরিফ মিয়ার ৭ বছর বয়সী কন্যা আলো আক্তার ছাগল আনতে গিয়ে পুকুরে ভাসতে থাকা একটি শিশুর মরদেহ দেখতে পায়। সে দ্রুত বাড়িতে খবর দেয়। পরে স্বজনরা ছুটে গিয়ে পুকুর থেকে রুকাইয়া ও সুবাইতাকে উদ্ধার করে। ততক্ষণে দু’জনই নিথর দেহে পরিণত হয়েছে।

স্থানীয়রা খবর পেয়ে থানায় অবহিত করলে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, ‘পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। এই অপূরণীয় ক্ষতিতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।’

সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!