1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

সাদুল্লাপুরে নিখোঁজের একদিন পর বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুরে সাঁতরে ঘাঘট নদী পার হতে গিয়ে নিখোঁজের একদিন পর বৃদ্ধ কৃষক তসলু ব্যাপারীর (৭২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গুচ্ছগ্রামের সামনে ঘাঘট নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তসলু ব্যাপারী উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের মৃত ময়েন ব্যাপারীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের ঘাঘট নদী সাঁতরে পার হওয়ার সময় হঠাৎ পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর স্থানীয় লোকজন ছাড়াও রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নেমে অনেক চেষ্টা করেও তার সন্ধান পায়নি। আজ সকালে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দুরে ঘাঘট নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এরপর দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

স্থানীয়দের মতে, নদীতে পানির বৃদ্ধির ফলে প্রবল স্রোতের কারণে তীরে পৌঁছাতে না পেরে তলিয়ে যান বৃদ্ধ কৃষক তসলু ব্যাপারী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!