1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

সাদুল্লাপুরে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভায় ২৫ সদস্যের একটি দল গঠন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুরে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকলের সম্মতিতে ২৫ সদস্যের একটি উপজেলা নারী শান্তি সহায়ক দল গঠন করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় সাদুল্লাপুর প্রেস ক্লাবে এই অনুষ্ঠানটির আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। সভার সভাপতিত্ব করেন সাদুল্লাপুর পিচ ফ্যাসিলিটেটর গ্রুপের সদস্য প্রভাষক রত্নারানী সরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাঙ্গার প্রজেক্টের উপজেলা কোঅর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, পিচ ফ্যাসিলিটেটর গ্রুপের এম্বাসেডর আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক উম্মে হাবিবা, শিকিা রেহানা আকতার, মাহাবুবা ইসরাত, জান্নাতী আকতার ও হ্যাপী প্রমুখ।

বক্তারা নারী নির্যাতন, সহিংসতা এবং সামাজিক অস্থিরতা নিরসন সংক্রান্ত অবস্থান নিয়ে আলোচনা করেন এবং নারী শান্তি ও সহায়তার প্রতি গুরুত্বারোপ করেন। শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে ২৫ সদস্যের একটি উপজেলা নারী শান্তি সহায়ক দল গঠন করা হয়। এই কমিটির উদ্দেশ্য হলো সমাজে নারী নির্যাতন ও সহিংসতা রোধ করা এবং শান্তি ও সম্প্রীতির সংস্কৃতি প্রতিষ্ঠা করা।

এই কার্যক্রমের মাধ্যমে সাদুল্লাপুরে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সমতা অর্জনের পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেছেন বক্তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!